নামঃ Zannatul Ferdous

গল্পঃ মা, তোমাকে ভালোবাসার জন্য বিশেষ কোনো দিন বা বিশেষ কোনো মূহূর্তের প্রয়োজন নেই। তবে কেন জানিনা আজ তোমায় কিছু লিখতে ভীষণ ইচ্ছে করছে। তোমার আমার সম্পর্ক আর পাঁচ টা মা মেয়ের মতো না হলেও তোমার সাথে আমার একটা অন্যরকম সম্পর্ক আছে। ছোট বেলা থেকে দেখেছি একদিকে নিজের চাকরিজীবন, অন্যদিকে সংসার সামলানোর কাজ করে চলেছো। এইসবের ভিড়ে নিজেকে যে কখন হারিয়ে ফেলেছো তুমি নিজেই সেটা বুঝতে পারো নি। নিজের জন্য কখোনো সময় করে কিছু করোনি। দেখেছি সব টা একাই সামলাচ্ছো তুমি। মাঝে মাঝে খুব রাগ হতো তোমার উপরে। ভাবতাম সবার জন্য তোমার সময় আছে শুধু আমার জন্য নেই।কিন্তু সময় পাল্টানোর সাথে সাথে বুঝতে পেরেছি তুমি এমন একজন মানুষ যে আমাদের জন্য নিজের সব কিছু উজার করে দিয়েছো। বিশেষ দিন গুলো তে ঠিক ই সব কিছু মনে রেখেছো। নিজের মতো উপহার দিয়েছো। পড়ালেখার সূত্রে যখন বাড়ির বাহিরে যেতাম -বাসে উঠার পরে দেখি তুমি জানালার সামনে দাঁড়িয়ে আছো, যতক্ষণ বাস না ছাড়ে ততক্ষণ তুমি একই ভাবে দাঁড়িয়ে থাকো আর মাঝে মাঝে চোখ মুছো। তুমি একটা মানুষ যার সাথে হাজার রাগারাগি করলেও খাবার নিয়ে এসে বলো খেতে আয় অনেক হয়েছে। মা, তুমি আমার কাছে পৃথিবীর সেরা একজন যোদ্ধা ।যে মানুষ টা একা হাতে সব কিছু সামলায়। অনেক সময় এটাও রাগ করে বলো সংসার ছেড়ে একদিন চলে যাবে। আজ শুধু এটাই মনে হচ্ছে সংসার ছেড়ে সবাই যাবে শুধু তুমি পড়ে থাকবে কারন সংসার টা তোমার নিজের হাতে গোছানো। আল্লাহ তোমাকে দীর্ঘায়ু দান করুন। রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানী সাগিরা। আমি তোমাকে অনেক ভালোবাসি মা ইতি, তোমার আদুরে মেয়ে জান্নাত।

Share বিস্তারিত জানতে চোখ রাখুন