নামঃ সুমনা আক্তার
গল্পঃ মায়ের সাথে কাটানো মিষ্টি মুহূর্ত; প্রতিবছর আম্মুর সাথে আমি ঈদ পালন করতাম। আম্মু আমাকে নতুন নতুন জামা জুতো আরো নানা কিছু কিনে দিত। ঈদের দিন আমার পছন্দের খাবার রান্না করত,সাজিয়ে ঘুরতে নিয়ে যেত। একবার রোজা এ ঈদের কয়েক দিন আগে আম্মুর ভীষণ অসুখ করল।আম্মুকে হসপিটালে থাকতে হল, আমি ভাবতে লাগলাম এবার এর ঈদ কিভাবে হবে। তাই আল্লাহ্ এর কাছে বারবার চাইতে লাগলাম আম্মু যেন ঈদের আগেই সুস্থ হয়ে যায়। আল্লাহ্ আমার দোয়া কবুল করলেন। আম্মু ঈদের আগেই সুস্থ হয়ে বাসায় ফিরে আসে। সেবার আমার ঈদের আনন্দ অনেক গুণ বেড়ে যায়। এরপর সব সময়ই আমি আম্মুর সাথেই ঈদ করেছি। যখন আমার বিয়ে হয়ে যায় সেবার আমার শশুর বাড়িতে গ্রামে ঈদ করতে চলে যেতে হয় আমাকে ঈদের কয়েক দিন আগেই। আম্মু সারা রাত ঘুমাতে পারে নি এই ভেবে যে এবার এই প্রথম আমাকে ছাড়া কিভাবে ঈদ করবে। জীবনের সবগুলো ঈদ আমি আম্মুর সাথেই করেছি, এবার কিভাবে তাদের ছাড়া ঈদ করব ভেবে অনেক কান্না করি দুই জন ই। কিন্তু বাস্তবতা তো কঠিন। নিজের সংসার এ সবাই কে চলে যেতে হয়। তাই আমাকেও যেতে হয়েছিল। আস্তে আস্তে নিজেকে আমরা মানিয়ে নেই। তবে ঈদের পর দিন চলে আসি আম্মুর কাছে। সেদিন আমার দ্বিতীয় ঈদ হয়।