নামঃ Kh Asmaul Husna

গল্পঃ মায়ের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত অনেক স্পেশাল। তবে গত বছর লকডাউনের সময় মায়ের সাথে প্রতিদিন বিকেলে নিয়ম করে হাঁটতে যাওয়াটা আমার জীবনে স্মৃতির একটি মুহূর্ত। রোজ বিকালে আমি আর মা আমাদের বাসার পাশের পার্কে হাঁটতে বের হতাম এবং আসার সময় দুজনে ফুচকা ঝালমুড়ি এসব খেতাম এই মুহূর্তগুলো অনেক স্পেশাল এবং স্মৃতির পাতায় লেখা থাকবে আজীবন। মা ! এই একটা শব্দ আমাদের জীবনে জীবনের সমান। আমাদের জীবনে মা একটা এমন জায়গা যা আমরা ঠিক সুস্পষ্ট ভাবে ব্যাখ্যায় করতে পারিনা। মা আমাদের সেই গাছ তলা যেখানে জীবনের কঠোর তপ্ত রোদের মধ্যে একফালি ছায়া যেখানে আমরা চলার পথে কিছুটা বিশ্রাম পাই।মা এমন একজন মানুষ যে নিজে না খেয়ে তার সন্তান কে খাওয়ালে সত্যি তার খিদে মিতে যায়। সন্তানের হাসি মুখ দেখলে তার প্রাণ খুশিতে ভরে ওঠে তার মন। মায়েরা সারা জীবন আমাদের সন্তানদের জন্য তাদের জীবনের সুখ শান্তি স্বাচ্ছন্দ ত্যাগ করে, সারাজীবন শুধুমাত্র কিভাবে তার সন্তান ভালো থাকবে তার চিন্তায় তাদের দিন কাটে। মায়ের কাছে সেই সোনা কাঠি রূপ কাঠি টা থাকে যেটা দিয়ে ঘুম চলে আসে এক পলকে আর চোখের ওপর স্বপ্নের চাদর বিছিয়ে দেয় আর এক লম্বা প্রশান্তির। মায়ের সাথে শুধু কথা বলে এক এমন শান্তি পাওয়া যায় যা আমাদের সারা দিনের সমস্ত ক্লান্তি দূর করে দেয়, এক অদ্ভুত ভালো লাগে ভরে দেয়। আমাদের জীবনে মা ছাড়া আমরা সকলেই অচল।❤️❤️ মা তোমাকে অনেক ভালোবাসি ❤️

Share বিস্তারিত জানতে চোখ রাখুন