নামঃ Nadira Zaman

গল্পঃ ★বিসমিল্লাহির রাহমানির রাহিম ★ পৃথিবীর সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হচ্ছে মা। যার সমস্ত অস্তিত্ব জুড়ে রয়েছে তার সন্তান।মার সাথে জড়িয়ে রয়েছে শত স্মৃতি, তারমধ্যে এই স্মৃতিটাোদ আমি কখনোই ভুলতে পারিনা।দিনটি ছিল ২০০০সাল তখন আমি SSC পরীক্ষা দিব তার ১০-১৫ দিন আগে হঠাৎ একদিন রাতে আমার খুব জ্বর উঠলো।এদিকে বাবাও বাসায় নেই । মা জলপট্টি দিল, প্যারাসিটামল খাওয়ালো তবুও কোন মতে জ্বর থামলো না। বাবাকে ফোন দিল -বাবা বলল ধৈর্য ধরো জ্বর থেমে যাবে । রাত এগারোটা বেজে গিয়েছে জ্বর কোনমতেই কমছে না।আমি জ্বরে আবোল তাবোল করছিলাম । মা ভয় পেয়ে গেল,আশেপাশে কোন রিক্সা গাড়ি কিছুই ছিল না। আসলে গ্রামে রাত ১১ টার পর কিছুই পাওয়া যায় না । মা কোন হুদিস না পেয়ে আমাকে কোলে করে কাঁদতে কাঁদতে দুই মাইল হেঁটে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে ভর্তি করায়। যখন পরের দিন সুস্থ হই উঠি তখন মাকে জিজ্ঞাসা করি, মাগো তুমি আমাকে কোলে করে কিভাবে এতদূর নিয়ে যেতে পারলে? তোমার এতোই কি শক্তি! তখন মা হেসে উত্তর দিয়েছিল, তুই মা হলেই সেটা বুঝবি।আজ আমি তিন সন্তানের মা হয়েছি, এখন বুঝি মায়েরা সন্তানের জন্য সব পারে। সন্তানের যে কোন পরিস্থিতিতে যুদ্ধের জন্য এক পায়ে দাঁড়িয়ে থাকতে পারে। আশে পাশের মানুষ যাই বলুক না কেন মা শুধু তার সন্তানের ভালোটাই চিন্তা করে । আসলে মায়ের প্রতিদান কোনদিন দেয়া যায়না, দিতে পারব না তবে মাকে শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি, অস্তিত্বের সাথে মিশিয়ে রাখি। তবে কখনোই মুখ খুলে বলা হয়না মাগো তুকে বড়ই,ভালোবাসি।🥰

Share বিস্তারিত জানতে চোখ রাখুন