নামঃ নেয়ামতুল ফেরদৌস শাম্মী

গল্পঃ 'মা' শব্দটি এক অক্ষরের। কিন্তু শব্দটি উচ্চারণের সঙ্গে সঙ্গে চোখের সামনে ভেসে ওঠে আরও অনেক শব্দ।শুধু মমতাময়ী বা কোমলমতী দিয়ে বিশেষ এ নারীসত্ত‍াকে বর্ণনা করা সম্ভব নয়। তুলির এক আঁচড়ে যেমন ছবি হয় না, তেমনি জীবনের ঝুঁকি নিয়ে যিনি আমাদের দেখিয়েছেন পৃথিবীর আলো, এক কথায় কী আর তার মাহাত্ম প্রকাশ করা যায়! মা হচ্ছেন রঙধনু,যার হরেক রঙ। কখনও তিনি মমতাময়ী মা, কখনও পথনির্দেশক, বিপদের আশ্রয় আর কখনওবা সবচেয়ে প্রিয় বন্ধু।একই সঙ্গে তার নানান রূপ ও রঙ। আর সেই রঙের আলোকছটা একেকজনের কাছে একেক রকম।জন্মের পর থেকে জীবনের শেষ পর্যন্ত সন্তানের প্রতি মায়ের অনুভূতি থাকে একইরকম।আমার মা এক মজবুত শক্তির নাম, যার আদর্শ নিয়ে আমার পথচলা, শিক্ষিকা মায়ের অনুপ্রেরণায় নামকরা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে আত্ননির্ভরশীল হতে পেরেছি আলহামদুলিল্লাহ। মা ঢাল হয়ে ছিলো, আছে এবং থাকবে ইনশাআল্লাহ আমার জীবনে সেটাই সবসময়ের দোয়া।এই মা দিবসে সকল মায়ের প্রতি শ্রদ্ধা,আর কোনো মা কে যেনো সন্তানের নিপীড়নের স্বীকার না হতে হয়,আর যেনো কোনো মা বৃদ্ধাশ্রমে ধুঁকে ধুঁকে না মরে।ভালো থাকুক সকল মা। ভালোবাসা অবিরাম। আমিন💕

Share বিস্তারিত জানতে চোখ রাখুন