নামঃ Md Ismail Hossain
গল্পঃ "মা" আমার জীবনে ম্যাজিশিয়ান আমার মা। ছোটবেলায় ভালোভাবে লেখাপড়া করানোর জন্য মা গ্রাম ছেড়ে শহরে আসেন,সবার চোখের বালি হয়েও আর্থিক অসচ্ছলতা থাকা স্বত্ত্বেও দমে যাননি কখনো ,বছরেও নতুন কাপড় মাকে পরতে দেখিনি,পুরনো কাপড় টা যে কতশতবার সেলাই করে দিন পার করেছেন তা ভাবলে চোখে পানি চলে আসে।শহরের সেরা পাইলট স্কুলে যখন চান্স পাই তখন সবাই অনেক বাহবা দিয়েছিলো,মায়ের প্রশংসা করেছিলো, মায়ের সেই আনন্দ অশ্রু আমার অনুপ্রেরণা হয়ে চলতে শিখিয়েছে।বাবাকে কখনো আমার কোনো বিষয়ে মাথা ঘামাতেই হয়নি, মা ম্যাজিশিয়ানের মত আমার সকল সমস্যার সমাধান করে দিতেন।সেলাই করে করে অল্প অল্প করে টাকা জমিয়ে আমায় নতুন সাইকেল কিনে দিয়েছিলো মা।সেদিন বলেছিলাম, বড় হয়ে চাকুরী করে তোমার সব কষ্ট দূর করে দিবো মা।কান্নাজড়ানো গলায় মা বলেছিলো পড়াশোনা ভালো করে কর বাবা,ইনশাআল্লাহ সব পারবি।আলহামদুলিল্লাহ আমি আজ ভালো একটা কোম্পানীতে চাকুরী করি।আমার এ অবস্থানে আসার পুরো ক্রেডিট আমার মায়ের।তার আত্মত্যাগ আমি কখনো ভুলবোনা, আমার মা সেরা মা। আমি মা কে অনেক বেশি ভালোবাসি, মা অসুস্থ হলে আমার দুনিয়া অন্ধকার হয়ে যায়!অনেক ভালোবাসি মা.....তুমিই ত আমার পৃথিবী�