নামঃ Sara Ahmed

গল্পঃ আমার মা সব থেকে শ্রেষ্ঠ ভালো মা। আমি আমার মায়ের সব থেকে আদরের মেয়ে ২০০৬ সালে যখন আমি ক্লাস ১ পড়ি তখন আমার বাবা মারা যায় । তখন অনেক ছোট ছিলাম বাবা চলে যাওয়া অনেক আঘাত পেয়েছিলাম । তখন থেকে আমার মা আমাকে চোখে চোখে রাখতেন সবকিছু আবদার সে পূরণ করতেন । আমরা ৬ ভাই-বোন । বাবা মারা যাওয়ার পর আমাদের পরিবারও মানসিক ভাবে ভেঙ্গে যায় তখন আমার মা আমাদের সব ভাই বোনকে একা সামলায় সে আমাকে ছোটবেলা থেকে শিক্ষা দিয়েছেন কখনো কারো সাথে মিথ্যা কথা বলতে নেই বড়দের সম্মান করতে ও বিপদে মানুষকে সাহায্য করতে। আস্তে আস্তে বড় হতে থাকি আমাদের পড়ালেখা চাপ বাড়তে থাকে আমার মায়ের কাজ বাড়ে কিন্তু কখন একা ছাড়ে নি আমার মা আমাকে স্কুলে নিয়ে আসতেন ও দিয়ে আসতেন । যখন কলেজ উঠি তখন সবাই বলতো একা মা কি দরকার আমাদের পড়ালেখা করার এত টাকা খরচ করে লাভ নেই আমাদের বোনদের বিয়ে দিতে। আমার মা কারো কথা শুনে নাই সে একটা কথাই বলেন আমি যতদিন বেঁচে আছি ওরা যতটুকু পড়তে চাই সে পর্যন্ত পড়বে যখন ওদের যখন বিয়ে করার ইচ্ছা হবে তখন ওদের জন্য ছেলে দেখবো । আমার মা আমার সবকিছুতে ই অনেক সাপোর্ট দেন তার থেকে আমি অনেক অনুপ্রেরণা পাই তাই আলহামদুলিল্লাহ আমি এখন অনার্স থার্ড ইয়ার পড়ছি আমার মা বাবা ও মা দুজনের দায়িত্ব পালন করেছেন কখনো বুঝতে দেয় নাই বাবা না থাকার কষ্ট আমার জীবনে যা যা চেয়েছি তা বলার আগেই তার থেকে পেয়েছি । আমার মাকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি। আমার মা ছাড়া আমার দুনিয়া অন্ধকার তাকে নিয়ে যত বলবো তত কম হয়ে যাবে মা , জীবনের প্রথম ও পরম মমতার একমাত্র পথিকৃৎ, সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। মায়ের তুলনা একমাত্র মা। মা, সন্তানের প্রথম আশ্রয়স্থল। ছোট থেকে বড় সবসময় মা তাঁর সন্তানকে আগলে রাখে ভালোবাসা দিয়ে। ।❤️ মা, সবচেয়ে মধুর শব্দ। সবচেয়ে মিষ্টি সম্পর্ক। সুন্দর এই পৃথিবীতে সবচেয়ে শ্রুতিমধুর শব্দ "মা"। মায়ের সঙ্গে জড়িয়ে আছে নাড়ির টান। জীবনের প্রথম শিক্ষাগুরু, জীবনের সবচেয়ে বড় আধার-মা।❤️ জন্ম থেকে জীবনের লক্ষ্যে, প্রতিটি ক্ষেত্রে সীমাহীন ভালোবাসা আর সাহসের অনুপ্রেরণা হয়ে মা তুমি থাকো আমার হাত ধরে। তোমার এই হাত ধরেই গড়ে ওঠে আমাদের জীবনের পথচলা।❤️ 'মা' শব্দটি ছোট হলেও তার ব্যাপ্তি অনেক বড়। পৃথিবীতে যদি কেউ বিশুদ্ধতম ভালবাসা দিতে পারে, তিনি হলেন মা। সৃষ্টির শুরু থেকেই সবচেয়ে মধুরতম এই শব্দটি শুধু মমতার নয়, বরং এই অস্থির সময়কেও জয় করার ক্ষেত্রে প্রেরণার আরেক নাম।❤️ মা সবসময় নিজের আনন্দকে বিসর্জন দিয়ে সন্তানের আনন্দকেই বড় করে দেখেন। ভাবেন তার ভালো থাকা, নিরাপত্তা সবকিছু নিয়েই, তাই তো তিনি মা! সন্তানকে ভালো রাখা মা সুস্থ থাকুক, নিরাপত্তায় থাকুক।❤️ জীবনের প্রতিটি স্তরে "মা" থাকে আমাদের অনুপ্রেরণা হয়ে, তাই মায়ের জন্য ভালোবাসা বছর জুড়ে থাকুক প্রতিটি স্তরে। মাকে ভালোবাসা জানানোর জন্য আলাদা দিনের প্রয়োজন পড়ে না। প্রতিদিন, প্রতিক্ষণই মা তাঁর অকৃত্রিম ভালোবাসায় আমাদের জড়িয়ে রাখেন। তারপরেও প্রতিবছর মে মাসের দ্বিতীয় রবিবার দেশে দেশে মা দিবস পালিত হয়। তবুও মায়ের প্রতি সন্তানের অকৃত্রিম ভালোবাসা কোনো একটি দিনের গণ্ডিতে আবদ্ধ থাকতে পারে না। আর মাকে শ্রদ্ধা জানাতে কোনো আনুষ্ঠানিকতারও দরকার হয় না। তাই চলুন প্রতিদিনই বলি- “মা তোমাকে ভালোবাসি”।❤️ মা-এর প্রতি ভালোবাসা শুধুমাত্র একটা দিনকে ঘিরে না, বরং মা-এর প্রতি ভালোবাসা পালিত হোক প্রতিদিন। ভালো থাকুক সকল মা ও মায়েদের প্রতি ভালোবাসা। পৃথিবীর সকল মায়েরা ভালো থাকুক। তাঁদের প্রতি জানাই অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা বিশ্ব মা দিবসে সকল মাকে জানাই আমার কৃতজ্ঞতা ও বিনম্র শ্রদ্ধা। আমার মা আমাদের সবচেয়ে প্রিয়জন।তাঁর স্নেহের বন্ধনে আমাদের পরিবারের সবাই বন্দি। তার অসাধারণ ব্যক্তিত্ব, জীবন ও জগৎ সম্পর্কে বাস্তবতার মেধাবী পর্যবেক্ষণ আমাকে মুগ্ধ করে। জীবনে কোনাে অন্যায়ের কাছে তিনি মাথা নত করেন নি। শত প্রতিকূলতার মাঝেও তিনি শক্ত হাতে সংসারের হাল ধরে রেখেছেন। এমন কর্তব্যনিষ্ঠ ও নিরহংকারী মানুষ আমি আর দেখিনি। আমার মা সকল মানুষকে ভালােবাসেন, বিপদে সহায়তা করেন, দুঃসময়ে পাশে দাঁড়ান। একজন আদর্শ মায়ের সকল গুণাগুণ আমার মায়ের চরিত্রে রয়েছে। আমার প্রতি মায়ের ভালােবাসা অকৃত্রিম। আমার মায়ের মাঝে রয়েছে বিচক্ষণতা। তাঁর বাচনভঙ্গি ও নির্মলতা অকৃত্রিম। আমার মা-ই আমার জ্ঞানের ভিত্তি। তিনি আমার জ্ঞানের প্রতি আগ্রহ জাগিয়েছেন। আমার জীবনের সফলতার পিছনে আমার মায়ের অবদান অবর্ণনীয়। প্রিয় মানুষ ‘মা’-এর আদর্শ আমার হৃদয়ে চির বিরাজমান।

Share বিস্তারিত জানতে চোখ রাখুন