নামঃ সজল বিশ্বাস

গল্পঃ মা হলো আমাদের প্রথম স্পর্শ, প্রথম শব্দ,প্রথম ভালোবাসা,প্রথম পথ প্রদর্শক। যাকে ছাড়া জীবনটাই মূল্যহীন। আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে " Fresh Cement " এবং " The Daily Star " এর যৌথ উদ্যোগে আয়োজিত " মা যেখানে, ঘর সেখানে " কন্টেস্টে অংশ নিবো সেই প্রথম দিনই ভেবেছি।কিন্তু আমার মায়ের সাথে এত সুখের স্মৃতি যে, কোনটা রেখে কোনটা লিখবো ভেবেই পাচ্ছিলাম না। পরে মায়ের কাছে জিজ্ঞেস করলে মা বললো " ম্যাট্রিক ( S.S.C) পরীক্ষার সময়ের কথা ল্যাখেক (লেখ)"। সময়টা ছিল ২০০৬ সালের শেষ কিংবা ২০০৭ এর জানুয়ারী । আমি সবেমাত্র এস.এস.সি পরীক্ষার আগে নির্বাচনী পরীক্ষা দিয়েছি এবং এস.এস.সির প্রস্তুতি নিচ্ছি। তখন আমাদের বাড়িতে বিদ্যুতের সংযোগ ছিলো না, কারণ সত্যি বলতে তখন আমরা দারিদ্র সীমার নিচে বসবাস করতাম। গরমের সময় দিনের বেলায় যাই হোক বাড়ির বাইরে কারো গাছের নিচে বই পড়তাম, কিন্তু শীতের রাতে হারিকেনে পড়তে গেলে ঘুম আসতো, তাই সন্ধ্যার পরে ঘন্টা খানিক পড়ার পরে মাকে বলতাম আমি একটু ঘুমাচ্ছি, "তুই কিন্ত ঠিক ১ ঘন্টা পরে আমাকে ডেকে তুলবি।" এখনও মনে আছে আমার মা সেই কনকনে শীতের ভিতরে না ঘুমিয়ে শুধু আমাকে ঘুম থেকে ডেকে দেওয়ার জন্য জেগে থাকতো। আর গরমের সময় আমার যাতে কোন কষ্ট না হয় তার জন্য রাত জেগে তালের হাত পাখা দিয়ে আমাকে বাতাস করতো। আমাদের নিজেদের কোন ঘড়ি ছিলো না, তাই অন্যের বাড়ি যেয়ে সময় দেখে আসতো আমার মা। এখন আমার চোখের কোণে কেন যেন জল চলে আসতেছে, জানি না এটা সুখের, নাকি দুঃখের অশ্রু। বর্তমানে আমাদের বাড়িতে চার সদস্যের পরিবারে বাতাসের জন্য ৩ টা ফ্যান, সময় দেখার জন্য ৩ টা ঘড়ি এবং ৫ টা মোবাইল আছে। ধন্যবাদ " Fresh Cement " এবং " The Daily Star " এত সুন্দর একটা আয়োজন করার জন্য।

Share বিস্তারিত জানতে চোখ রাখুন