নামঃ মোঃ জলিল আহমেদ

গল্পঃ "প্রিয় মা" তোমার স্পর্শ ছাড়া তোমার বোকা ছেলেটা কেমন আছে তা তুমি ভালোই জানো। তুমি কেমন আছো? সন্তানের মন-মগজের সব খবরই মা তোমার জানা। তবে তোমার খবর জানার ক্ষমতা তো বিধাতা আমাকে দেয়নি। মা, আমি তোমার স্বার্থপর সন্তান। ছেলেবেলা তে বাবা মারা যাওয়ার পরে তুমিই আমার বাবা তুমিই আমার মা। বাবার আদর-স্নেহ কেমন বুঝতে পারিনি সত্যি, তবে বুঝতেও চাই না। আমার হৃদয় তোমার আদর-স্নেহতেই পরিপূর্ণ; তাই অন্য কিছু বোঝার দরকার অনুভব করি না। অথচ এই আমি এখন তোমাকে ফেলে চলে গেছি বুহুদূরে। জীবন আর জীবিকার তাগিদ আমাদের পৃথক করে দিলো। মা, আমি ফিরবো, অচিরেই তোমার কাছে ফিরবো। দোয়া কর, তোমার আশা পূরণ করে ফিরে আসবো।"

Share বিস্তারিত জানতে চোখ রাখুন