নামঃ Rakib Hasan
গল্পঃ মা❣️ আমার চোখে দেখা আমার কাছে তুমিই শ্রেষ্ঠ নারী,আমার জীবনে বাস্তব ঘটনা অবলম্বনে আমার মায়ের অনুপ্রেরণায় আমার জীবনের মজবুত ভিত্তির গল্প শেয়ার করছি। 👇 ২০০৯ সাল আমি অষ্টম শ্রেণিতে নতুন উত্তির্ন হয়েছি। আমার বড় ২ভাই পড়াশোনা করে আমি সবার ছোট,আমাদের পরিবার খুবই অভাবগ্রস্থ বাবা যা উপার্জন করে তা দিয়ে পরিবারের খরচ বহন করে তিন ভাইয়ের পড়াশোনার খরচ বহন করা প্রায়ই অসম্ভব হয়ে যেত।আব্বার পরিষ্কার কথা আমাকে আর পড়াশোনা করাতে পারবে না (ম্যাকানিক্যাল কাজে দিয়ে দিবে) আব্বার এই সিদ্ধান্তের বিরুদ্ধে মা অবস্থান নেয় এবং বলে আমার ২ছেলে শিক্ষিত হবে আর ছোট ছেলে মূর্খ্য থেকে যাবে তা হবে না,যত কষ্টই হোক পড়াশোনা তিন ছেলেকেই করাবো। কেননা সেদিন যদি আমার মা আব্বার সিদ্ধান্তের সাথে দ্বিমত পোষণ না করতে, আজকে হয়তো সমাজের ৮/১০ জনের মতো শিক্ষার আলো থেকে বঞ্চিত হতাম, অভাব অনটনের পরিবারে আম্মার হাঁস-মুরগী ও ছাগল পালনের টাকা দিয়ে আজ আমার পড়াশোনা এবং বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন করর্পোরেশন(BIWTC) নৌপরিবহন মন্ত্রনালয়ে চাকুরী এ শুধু আমার আম্মার একমাত্র অবদান। আমার মায়ের কোন কন্যা সন্তান না থাকায়, আমিই আমার আদরের মায়ের মাথায় মাঝেমধ্যেই তেল দিয়ে দিতাম চুলের বেনী এবং খোপা বেঁধে দিতাম,এখন চাকুরির কারনে ঢাকা থাকি, তাই এখন বেশী সুজোগ হয় না,ঈদের ছুটিতে বাড়ী এসে সেই পুরোনো অভ্যাসে, মা এর মাথায় তৈল দেওয়া, বেনী করা,খোপা বেঁধে দেওয়ার ছবি। Fresh Cement যেমন স্হাপনার মজবুত ভিত্তি স্হাপন করে,ঠিক সেদিন আমার মায়ের নেওয়া সঠিক দূরদর্শী সিদ্ধান্ত আমার মজবুত ভিত্তিতে সুন্দর জীবন উপরহার দিয়েছে। অসংখ্য ধন্যবাদ Fresh Cement কে মা❣️ কে নিয়ে "মা যেখানে ঘর সেখানে গল্প" শেয়ার করার সুজোগ করে দেওয়ার জন্য।