নামঃ Md Arifur Rahman

গল্পঃ পরম মমতাময়ী মা, তুমি জীবনের সকল অনুপ্রেরণা জাগিয়ে আজ আমাকে দিয়েছো নতুন জীবন। তোমার অবদানের কথা কখনোই ভুলে যেতে পারবো না। জীবনে লড়াই করে কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হয় তা তোমার কাছ থেকেই শিখা আমার। আজ মা তোমারি দোআ ও তোমারি অবদানে কারো কাছেই মাথা নুয়াতে হয়না আমাকে। জীবনটাকে খুব কাছ থেকেই উপলব্ধি করতে পারছি। মনে আছে মা তোমার আমার গায়ে হঠাৎ একদিন আগুন লেগে গিয়েছিলো কিন্তু আমি টেরও পায়নি তুমি এসে আমাকে ভেজা কাপড় দিয়ে বুকে জড়িয়ে রেখেছিলে বেশ কিছুক্ষণ। আজও ঠিক তেমনি করেই সকল বাধা-বিপত্তিতে তুমি আগলে রাখো আমায়। আজ আমিও মা হয়েছি, কিন্তু জানিনা তোমার মতো করে আমি আমার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারবো কিনা। আমি আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই আমার মা বেঁচে থাকুন হাজার হাজার বছর। বাকি জীবনে আমি যেন আমি তোমাকে তোমারি মতন করে আগলে রাখতে পারি এই প্রত্যাশাই আল্লাহর কাছে।

Share বিস্তারিত জানতে চোখ রাখুন