নামঃ Mohammad Shohag Alom Bhuiyan
গল্পঃ আসসালামু আলাইকুম, আমি ছোট বেলা থেকে নানুর সাথে গ্রামের বাড়ি ছিলাম।আর মা ঢাকাতে থাকতো।বছরে একবার বা দুবার গ্রামে আমার আর নানুর সাথে দেখা করা জন্য যেতো।তখন তেমন বুঝতাম না মায়ের আদর ভালোবাসা কেমন অনুভূতি। যখন মা আমাকে ছেড়ে আবার ঢাকাতে চলে যেতো তখন কিছুতা বুঝতে পারলাম মা কাছে না থাকলে কষ্ট হয়। মা যত দিন গ্রামে থাকতো ততোদিন আমার পাশেই ঘুমাতো,আমকে খাওয়ে দিতো দিতো,একটু সাজিয়ে কাপড় পরিয়ে দিতো,মাঝে মাঝে বিকেলে নদীর পাড়ে ঘুরতে যেতাম।মা যখন ঢাকাতে চলে আসতো আমার খুব কষ্ট হতো কান্না পেতো।কাউকে বলতে পারতাম না।নানুকেও বলতে পারতাম না আমি মার কাছে যাবো, মাকে ছাড়া আমার ভালো লাগেনা। আর এখন আমি আমার মায়ের সাথে থাকি,এখন অনুভব করতে পারি মায়ের ভালোবাসা,আদর কতো মিস করছি।মাঝে মাঝে ভাবলে এখনো কান্না আসে। মায়ের ভালোবাসার কোন তুলনা হয়না।সকল মায়ে প্রতি শ্রদ্ধা ও দোয়া।কেউ যেন আমার মতো এভাবে মায়ের ভালোবাসা বিহিন না কাটে।