নামঃ জয়া ধর

গল্পঃ মায়ের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত প্রতিটি স্মৃতিই পছন্দ। তবে একটি ঘটনা যেটি কোনোদিন ভুলবো না। এটি সুখময় স্মৃতি নয় কিন্তু এটি মনে পড়লেই ভয়ে কেঁপে উঠে শরীর। সময়টা ছিলো জুন ৩০ তারিখ ২০২০। আমার মায়ের অসম্ভব জ্বর সাথে কাশি ও শরীর দুর্বল তো ছিলোই। মায়ের অবস্থা খুবই করুণ ছিলো যে মায়ের মানসিক সমস্যাও দেখা দিয়েছিলো। মাকে হসপিটালে ভর্তি করানো হয়। যখন মা হসপিটালে থাকত আমি বাসায় এসে দেখতাম মা নেই।এই যন্ত্রণা বলার মতো নয়। মাকে ছাড়া এক মিনিট যেন এক যুগ লাগত। চারদিক মাকে খুজতাম। বাসায় বেশিরভাগ সময় আমি আর মা থাকতাম।তাই মাকে যেন আরো বেশি বেশি মিস করছিলাম😭 মা আমার জীবনের প্রথম বন্ধু। তারপর আস্তেধীরে মায়ের সেবাযত্ন করে মাকে সুস্থ করে তুলেছিলাম। কিন্তু মাকে ছাড়া থাকার এই কষ্ট আজও আমাকে তাড়িয়ে বেড়ায়। জানি একদিন এই মা কে ছাড়া থাকতে হবে যেদিন অন্যর ঘরে চলে যাবো সব ছেড়ে। জিতার জন্য আমি লিখছি না এইসব। কখনো কাউকে বলা হয়নি এইসব কথা। আমি আর আমার ডায়রী জানত শুধু। আজ শেয়ার করে খুব ভালো লাগছে। শেষে এটায় বলব অনেক ভালোবাসি মা তোমাকে ❤️

Share বিস্তারিত জানতে চোখ রাখুন