নামঃ এম ডি রাইয়্যান

গল্পঃ �� মা �� আমার কাছে সবচেয়ে প্রিয় মানুষ টি হলো আমার মা। আমি আপনাকে ভালবাসি, কিন্তু কতটুকু ভালোবাসি তা আমি নিজেও জানি না। আমার জীবনের শুরু থেকে মৃত্যুর আগ পযন্ত আপনিই আমার বেহেশত। সবাই বলে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত থাকে। কিন্তুু আমি বলি আমার মা'কে পেয়ে আমি যেন আমার বেহেশত পেয়েছি। বেশির ভাগ সন্তান বাবাকে বেশি ভালোবাসে,কিন্তুু আমার সকল ভালবাসা শুধু আপনাকে ঘিরে মা । প্রথম আপনার হাতটি ধরে আমার হাঠতে শেখা,,, ঘোড়ায় চড়ার জন্য আমার টাট্টুঘোড়া হওয়া, আপনার কোলে উঠে মেলায় যাওয়া, সকল আবদার যেন আপনাকে ঘিরে মা। নিজে বড় মাছটুকু না খেয়ে আমাকে খাওয়ানো,নিজের জন্য না কিনে আমার সকল চাওয়া পূরণ করা। বৃষ্টির দিনে আমার ছাতা হওয়া,, খেলার মাঠে আমার বন্ধু সবই আপনি মা । বাবার কোন অভাব বুঝতে দেন নি আমায়। জীবনের সবটুকুই সুখই বিলিয়ে দিয়েছেন আমার সুখের জন্য।। আমার বাবা, মা সবই আপনি মা। আমার ইহকাল পরকাল সবই আপনি মা। আজ আমি সফল একজন মানুষ। আমার এই সফলতা এসেছে শুধু মাএ আমার মায়ের জন্য।আল্লার কাছে আমার প্রাথনা, আল্লাহ, আমার মরনের পর যদি কখনও আমার জন্ম হয় তবে যেন, আমি আবার আপনার সন্তান হিসেবে জন্মগ্রহণ করতে পারি। মা আমি আপনাকে ভালবাসি আমার ইবাদতের মতো।। মা আপনিই আমার পৃথিবী। আজ আমি যতটুকু বড় হয়েছি পুরোটাই আপনার জন্য মা। বাবার আদর স্নেহ সবই দিয়েছেন মা আপনি আমায়। সকল কষ্টের মাঝেও পূরণ করেছেন আমার সকল আবদার। আল্লাহর নিকট দোয়া করি হে আল্লাহ আপনি আমার সকল কষ্টের বিনিময়ে, আমার মা'কে সর্বদা সুস্থ রাখবেন। জীবনের শেষ নিঃশ্বাস পযন্ত আমি যেন আপনার সেবা করতে পারি মা। আমার মা ই আমার ইহকাল, আমার মা ই আমার পরকাল।।

Share বিস্তারিত জানতে চোখ রাখুন