নামঃ Sharmin Sultana Usha
গল্পঃ আমরা ৩ ভাই বোন, ৩ জন একসাথে স্কুলের বার্ষিক বনভোজনে কখনো যেতে পারতামনা। বেশির ভাগ সময় আমার ছোট ভাই-ই টাকা পেতো পিকনিক এর জন্য অথবা কয়েক বছর পর বিয়ে হয়ে যাবে তাই এখন আনন্দ করে নিক এখন, এই ভেবে বড় বোন পেতো। মাঝখানে পড়ে আমি কখনো ৫০ টাকা চাঁদা দিয়ে পিকনিক করতে পারতাম না। কিন্তু আমি যেন কষ্ট না পাই তাই মা আমাকে ছোট চুলা তৈরি করে দিতেন, সেটাতে আমি আর মা খিচুড়ি আর ডিমভাজি করে পিকনিক করতাম যেদিন আমার ভাই-বোনের স্কুলের পিকনিক থাকতো ঐদিন। আমার সব কষ্ট দূর হয়ে যেতো মায়ের সাথে একসাথে মিলে পিকনিক এর রান্না করে আর মা যখন আমাকে মুখে তুলে খাইয়ে দিতো তখন কি যে ভালো লাগতো। পিকনিকের সকল মজা আর পোলাও, বিরিয়ানীর চেয়ে মায়ের হাতে খাওয়া ডিম-খিচুড়িই আমার কাছে অমৃত মনে হতো তখন।